জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে সম্মাননা পদক গ্রহণ ।

জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি’র  নিকট থেকে সম্মাননা  পদক গ্রহণ করলেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ, বগুড়ার অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন।

তিনি ‘পূর্ব বগুড়ার লোকসাহিত্যের স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য’ শীর্ষক অভিসন্দর্ভ প্রণয়নের জন্য ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ-ডি ডিগ্রি লাভ করেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে এ পর্যন্ত তাঁর প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ৪২ টি এবং প্রকাশিত মৌলিক ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৩টি। শিক্ষা, ইতিহাস, সমাজ ও সংস্কৃতি বিষয়ে জাতীয় ও আঞ্চলিক পত্র-পত্রিকায় তাঁর প্রকাশিত প্রবন্ধ-নিবন্ধের সংখ্যা অর্ধশতাধিক। এছাড়াও তিনি সম্পাদনা করেছেন একাধিক পত্রপত্রিকা। তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ এর্শিয়াটিক সোসাইটি,বাংলাদেশ ইতিহাস সমিতি, পশ্চিমবঙ্গ ইতিহাস সমিতি প্রভৃতি প্রতিষ্ঠানের জীবন সদস্য।

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫ই অক্টোবর ২০২৬ তারিখ বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি ।

 

 

এখানে ক্লিক করে পিডিএফ দেখুন